স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী এবং এক পুলিশ সদস্য রয়েছেন। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আজ মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
মেয়র এরিক অ্যাডামস বলেন, ৩৬ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তিনি সাড়ে তিন বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিউইয়র্কের ম্যানহাটনে এ হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি এম-ফোর রাইফেল এবং গুলিবিদ্ধ ম্যাগাজিনসহ একটি রিভলবার পাওয়া গেছে। তাঁর নেভাদা রাজ্যের ড্রাইভিং লাইসেন্স ছিল বলেও তিনি নিশ্চিত করেছেন।
তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
এদিকে নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, অফিসার দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন এবং তাঁর দুটি সন্তান রয়েছে। তাঁর স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে