স্ট্রিম ডেস্ক

ক্রিমিয়া উপদ্বীপে ‘এএন-২৬’ নামের রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
বিমানে ২৩ যাত্রী ও ছয় ক্রু ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নির্ধারিত ফ্লাইট চলাকালে ক্রিমিয়ার আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান দল বিধ্বস্ত বিমানের অবস্থান শনাক্ত করে। দুর্ঘটনায় বিমানের কোনো আরোহী বেঁচে নেই বলে জানানো হয়েছে।
আরআইএ নিউজ এজেন্সি বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এএন-২৬ মডেলের বিমানটি ১৯৬০-এর দশকের শেষ দিকে চালু হয় এবং সামরিক পরিবহনের পাশাপাশি বেসামরিক কার্গো পরিবহনেও ব্যবহৃত হয়ে আসছে। গত এক দশকে এই মডেলের বিমান একাধিক দুর্ঘটনার কবলে পড়েছে।
২০২২ সালে ইউক্রেনের জাপোরিজহিয়া অঞ্চলে একটি এএন-২৬ প্রযুক্তিগত পরীক্ষামূলক ফ্লাইটে বিধ্বস্ত হয়ে একজন নিহত হন। ২০২০ সালে উত্তর-পূর্ব ইউক্রেনে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৭ আরোহীর সবাই নিহত হন।
এছাড়া ২০২০ সালে দক্ষিণ সুদানে এএন-২৬ বিধ্বস্ত হয়ে আটজনের মৃত্যু হয় এবং ২০১৭ সালে কোত দি আইভোয়ারে অবতরণের সময় দুর্ঘটনায় চারজন নিহত হন।

.png)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনাই অর্থবহ হবে না বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর মাধ্যমে শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাড় না দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল দলটি।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ড্রোন প্রযুক্তির একটি প্রদর্শনী লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ১০০ জন। একই দিনে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় আরও অন্তত সাতজন নিহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
ফ্রান্স ও স্পেনে চলমান দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। দাবানলের তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২০ হাজারের বেশি স্থানীয় মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশেই সেনাবাহিনী মোতায়েন ক
৪ ঘণ্টা আগে
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে মার্কিন বাহিনী। ওমান উপসাগরে সতর্কবার্তা অমান্য করায় জাহাজটির ইঞ্জিন লক্ষ্য করে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
৫ ঘণ্টা আগে