স্ট্রিম ডেস্ক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে পড়ার পর তীব্র পিপাসায় অন্তত ৪৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) নাইজারের আগাদেজ প্রাদেশিক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওই ট্রাকের যাত্রীরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য মালি থেকে নাইজারে ফিরছিলেন।
আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, নাইজার-আলজেরিয়ার প্রধান সীমান্ত সংযোগ পথ এবং মালি সীমান্তের কাছে অবস্থিত আসামাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে এই ঘটনা ঘটে। চালক ও সহযোগীরা ট্রাক মেরামতের চেষ্টা করে ব্যর্থ হলে যাত্রীরা মরুভূমির প্রচণ্ড তাপদাহের মধ্যে আটকা পড়েন।
প্রশাসন জানায়, ‘তীব্র তাপদাহের মধ্যে কোনো পানির উৎস না থাকায় যাত্রীরা পুরোপুরি আটকা পড়েন।’ পরে উদ্ধারকারী দল মরুভূমির বুকেই নিহতদের গণকবর দেয়।
এই বিপর্যয় থেকে দুজন যাত্রী বেঁচে ফিরতে পেরেছেন। তারা প্রায় ৫০ কিলোমিটারেরও বেশি পথ পায়ে হেঁটে পানির উৎসে পৌঁছান এবং পরে আসামাকা শহরে গিয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে আগাদেজ অঞ্চলের গভর্নর জেনারেল ইব্রা বুলামা ইসার নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল দুর্ঘটনাস্থলে যায়। জীবিত ওই দুই যাত্রী জানান, মালির তালহান্দেক শহর থেকে ট্রাকটি যাত্রা শুরু করেছিল।
প্রতিনিধি দল জানিয়েছে, ঘটনাস্থলে বিকল ট্রাকটির নিচে এবং এর আশপাশে অনেকের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
আফ্রিকার সাহারা মরুভূমির এই অঞ্চল ইউরোপে যাওয়ার অভিবাসী ও শরণার্থীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট। প্রতি বছরই এই রুটে তীব্র গরম, পানির সংকট ও অনাহারে অসংখ্য মানুষের মৃত্যু ঘটে।

.png)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
‘মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না।’ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর-মন্তরের আন্দোলন মঞ্চ থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
১৪ ঘণ্টা আগে