স্ট্রিম ডেস্ক

ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া ইরানের পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর নাবিক ও ক্রুদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ ও ‘অপরাধমূলক কাজ’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জাহাজটির পাশাপাশি এর আরোহী এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। ইরান তার জাতীয় স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও সতর্ক করা হয়।
এর আগে, গত রোববার ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী জাহাজকে মার্কিন নৌবাহিনী জব্দ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন।
সেন্টকম প্রকাশিত সামরিক ভিডিওতে দেখা যায়, একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটিকে লক্ষ্য করছে এবং পরে হেলিকপ্টার থেকে মার্কিন মেরিন সেনারা দড়ি বেয়ে জাহাজে নামছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশটি তার পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে। একই সঙ্গে তারা সতর্ক করে জানিয়েছে, এই ঘটনার ফলে পরিস্থিতির অবনতির যেকোনো দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
সূত্র: গালফ নিউজ

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে