স্ট্রিম ডেস্ক

ভারতের ফিনটেক স্টার্টআপ ক্রেডে ৯০ কোটি ডলার বিনিয়োগ করছে প্রযুক্তি জায়ান্ট মেটা। একই সঙ্গে ক্রেডের প্রতিষ্ঠাতা কুনাল শাহকে হোয়াটসঅ্যাপের বৈশ্বিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেটার এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারত। খবর রয়টার্সের
সোমবার (২৩ জুন) যৌথভাবে এ তথ্য জানিয়েছে মেটা ও ক্রেড। এই বিনিয়োগের ফলে বেঙ্গালুরুভিত্তিক ক্রেডের বাজারমূল্য দাঁড়াবে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।
ভারত হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার। দেশটিতে অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা ৫০ কোটির বেশি। মেসেজিং সেবার পাশাপাশি পেমেন্ট ও ব্যবসায়িক সেবার ক্ষেত্রেও কার্যক্রম সম্প্রসারণ করছে মেটা।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এক ফেসবুক পোস্টে জানান, সাত বছর ধরে হোয়াটসঅ্যাপের নেতৃত্ব দেওয়া উইল ক্যাথকার্ট নতুন দায়িত্বে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ক্রেডের প্রতিষ্ঠাতা কুনাল শাহ। পরে শাহও বিষয়টি নিশ্চিত করেন।
ভারতের ফিনটেক খাতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি মেটার অন্যতম বড় বিনিয়োগ। ২০২৫ সালে ক্রেডের বাজারমূল্য ছিল ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। তবে ২০২২ সালে সর্বোচ্চ ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার ছিল কোম্পানিটি।
চুক্তির আওতায় মেটা ২০ শতাংশ অংশীদারত্বে থাকবে। তবে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের কোনো প্রবেশাধিকার পাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্রেড উচ্চ ক্রেডিট স্কোরধারী গ্রাহকদের জন্য সদস্যভিত্তিক একটি প্ল্যাটফর্ম পরিচালনা করে। এর মাধ্যমে পেমেন্ট, ঋণ, বিমা, সম্পদ ব্যবস্থাপনা ও জীবনধারাসংশ্লিষ্ট বিভিন্ন সেবা দেওয়া হয়।
ক্রেডের দাবি, প্রতি মাসে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেন প্রায় ১ কোটি ৭০ লাখ সদস্য। ভারতের মোট ক্রেডিট কার্ড বিল পরিশোধের ৪০ শতাংশের বেশি লেনদেন তাদের মাধ্যমে সম্পন্ন হয়। পাশাপাশি অংশীদার আর্থিক প্রতিষ্ঠানের জন্য ২৪০ বিলিয়ন রুপি সমমূল্যের ঋণসম্পদ ব্যবস্থাপনা করছে প্রতিষ্ঠানটি।
নতুন বিনিয়োগের অর্থ ব্যবসা সম্প্রসারণ, নেতৃত্ব কাঠামো শক্তিশালী করা এবং নতুন পণ্য ও সেবায় বিনিয়োগে ব্যয় করা হবে বলে জানিয়েছে ক্রেড।
ভারতে মেটার উল্লেখযোগ্য বিনিয়োগের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্মও রয়েছে। প্রতিষ্ঠানটি গত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্তির (আইপিও) জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে