স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় এই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।
সোমবার ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি না হলে যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না।
ট্রাম্প আরও বলেন, ‘তাড়াহুড়ো করে আমি কোনো খারাপ চুক্তিতে সই করব না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।‘
চুক্তি সম্পন্ন না হলে সংঘাত পুনরায় শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, আবার লড়াই শুরু হবে। ‘
গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাঁচবার একই প্রশ্ন করা হলেও ট্রাম্প তিনবার ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছিলেন। তবে এবার নিজের অবস্থানে অনেকটাই অনড় ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তান ও ওমানেরমধ্যস্থতার চেষ্টা করলেও, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের শক্ত অবস্থান সমঝোতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, রোববার (১৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দ্বিতীয় দফা আলোচনার জন্য তাঁর প্রতিনিধিদল ইসলামাবাদে যাচ্ছে। তবে সোমবার (২০ এপ্রিল) ইরান জানিয়েছে, আলোচনার কোনো পরিকল্পনা তাঁদের নেই।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন শান্তি আলোচনার আড়ালে ইরানের ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখছে, অন্যদিকে তেহরান তাদের পারমাণবিক ও কৌশলগত সুবিধাগুলো ছাড়তে রাজি নয়। ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই দুই দেশ ফের বড় ধরনের সামরিক সংঘাতের দিকে ঝুঁকে পড়তে পারে।
তথ্যসূত্র: ব্লুমবার্গ

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে