স্ট্রিম ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জেজিন জেলার আর-রিহান পৌরসভার মেয়র আলি বাদি রয়েছেন।
শনিবার (১৩ জুন) এই হামলা চালায় ইসরায়েল। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের ২৪টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে তারা। এতে নতুন করে বাস্তুচ্যুতির আশঙ্কা তৈরি হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, টাইর জেলার মারাকেহ শহরে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হন। এরপর জেজিন জেলার আর-রিহান এলাকায় আলাদা হামলায় নিহত হন মেয়র আলি বাদি। এ ছাড়া নাবাতিয়েহ জেলার দেইর আল-জাহরানি ও কাফর রুম্মান এলাকায় আরও তিনজন মারা গেছেন।
শনিবার ভোরে দক্ষিণ লেবাননের বিনতে জুবেইল এলাকায় ইসরায়েলি হামলায় কয়েকটি বসতবাড়ি ও সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে বলেও জানায় এনএনএ।
ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ২৪টি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এলাকাগুলোর মধ্যে রয়েছে– দেইর আল-জাহরানি, আল-নামিরিয়েহ, আল-শারকিয়েহ, আল-দুয়াইর, হারুফ, হাব্বুশ, কাফরজোজ, জিবদিন, নাবাতিয়েহ আল-তাহতা, নাবাতিয়েহ আল-ফাওকা, কাফর রুম্মান, আল-মাহমুদিয়েহ, সাজেদ, আর-রিহান, আরামতা, কাফারশৌবা, মলকি, আল-লাওয়েইজা, জারজুহ, আরব সালিমসহ আরও কয়েকটি এলাকা।
লেবাননে আল জাজিরার প্রতিবেদক হেইডি পেট জানান, শুক্র থেকে শনিবার পর্যন্ত ইসরায়েল দক্ষিণ লেবাননের এমন সব এলাকায় হামলা চালিয়েছে, যেগুলো ইসরায়েলের ঘোষিত নিয়ন্ত্রণরেখার উত্তরে।
এই হামলা এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে। ইরানের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিক খসড়ায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, চলতি মাসের শুরুতে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সীমান্ত এলাকায় সংঘর্ষ এবং হামলা অব্যাহত থাকায় তা আলোর মুখ দেখেনি। তাদের মধ্যে পরবর্তী আলোচনা ২২ জুন হওয়ার কথা।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, তারা একটি ‘সিদ্ধান্তমূলক সন্ধিক্ষণে’ রয়েছেন। তিনি বলেন, লেবাননের সামনে দুটি পথ খোলা– আইনের শাসন ও রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হওয়া অথবা সশস্ত্র গোষ্ঠী ও বিভক্তির রাজনীতির কাছে জিম্মি থাকা।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে