স্ট্রিম ডেস্ক

হংকংয়ের একাধিক উচ্চ ভবনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ হয়েছে। কিছু বাসিন্দা ভিতরে আটকা পড়েছেন বলেও খবর পাওয়া গেছে। হংকংয়ের কর্তৃপক্ষ বরাতে আল-জাজিরা এ খবর জানিয়েছে।
বুধবার দুপুরে শহরের উত্তরাঞ্চলের তাই পোর ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকার কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্য অংশেও।
ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্ট জানায়, ঘটনাস্থলেই ৯ জনকে মৃত ঘোষণা করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়। রাতে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে আগুনটিকে ‘লেভেল ফাইভ অ্যালার্ম’ ঘোষণা করা হয়, যা সর্বোচ্চ সতর্কতা।
অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, কিছু বাসিন্দা এখনও ভবনের ভিতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
শুকনা আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। অনেক বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েন এবং জরুরি উদ্ধার অভিযান চালিয়ে তাদের বের করে আনা হয়।
ওয়াং ফুক কোর্ট তাই পো অঞ্চলের একটি বৃহৎ সরকারি আবাসন এলাকা। এতে মোট আটটি আবাসিক ভবন ও প্রায় দুই হাজার ইউনিট রয়েছে। ঘটনার সময় ভবনগুলোর সংস্কারকাজ চলছিল এবং বাইরে বাঁশের মাচান স্থাপন করা ছিল। ঘটনার আগের দুই দিন ধরে শহরে রেড ফায়ার ডেঞ্জার ওয়ার্নিং জারি ছিল, যা অতিমাত্রায় অগ্নিঝুঁকি নির্দেশ করে।
এ ঘটনা হংকংয়ের উচ্চ-ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অগ্নি-নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আবারও সামনে আনে। বাঁশের মাচান ব্যবহারের নিরাপত্তা বিধি ও জরুরি ব্যবস্থাপনা নীতিমালা পুনর্বিবেচনার দাবি উঠতে পারে। ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিনিরাপত্তা উন্নয়নের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।
ওয়াং ফুক কোর্টের অগ্নিকাণ্ড হংকংয়ের সাম্প্রতিক সময়ের অন্যতম দুঃখজনক ঘটনা। এখনও উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চলছে। হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির আরও বাড়তে পারে। পূর্ণাঙ্গ তদন্তের পরই আগুনের উৎস ও দায় নির্ধারণ হবে। ঘটনাটি দেখিয়েছে, অগ্নিসংকট মোকাবিলায় উচ্চ ভবন ও দাহ্য মাচান ব্যবস্থাপনায় আরও কঠোর নিরাপত্তা দরকার।

তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মধ্যে গত তিন দিনে হওয়া ধারাবাহিক বৈঠক ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী, অভিষেক ব্যানার্জি ও রাহুল গান্ধীর একাধিক বৈঠককে কেন্দ্র করে দুই দলের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।
১ ঘণ্টা আগে
জর্ডানে যুক্তরাষ্ট্রের আল-আজরাক বিমানঘাঁটির সামরিক স্থাপনা লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেখানে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে দেশটি। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ভারতীয় নিখোঁজ রয়েছেন। খবর আল-জাজিরার।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এ তথ্য জানায়। খবর আল জাজিরার।
৭ ঘণ্টা আগে