স্ট্রিম ডেস্ক

শিক্ষার্থীদের টানা আন্দোলন, দেশজুড়ে জনমত ও রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
জনরোষের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে এটিই কোনো কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম পদত্যাগ। খবর এনডিটিভির।
পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘যন্তর-মন্তরসহ দেশের বিভিন্ন স্থানের বর্তমান পরিস্থিতি বিবেচনায়, রাষ্ট্রবিরোধী শক্তি যাতে এর সুযোগ নিতে না পারে, জাতীয় ঐক্য অটুট থাকে, কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ আইনি জটিলতায় না জড়ায় এবং তারা যেন পড়াশোনা ও নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগ দিতে পারে— সেজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনা, আস্থা ও নিরন্তর সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে মন্ত্রিসভার সহকর্মী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং যাঁদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘দেশের সেবা করাই আমার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
নিট (NEET) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে আন্দোলন চলছিল। ব্যঙ্গধর্মী রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে শুরু হওয়া এই আন্দোলনে পরে শিক্ষার্থী, তরুণ, অভিভাবক এবং বিরোধী রাজনৈতিক দলগুলোও যুক্ত হয়।
গত ২০ জুলাই দিল্লির যন্তর-মন্তরে শান্তিপূর্ণ শিক্ষার্থী বিক্ষোভে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) হামলার পর আন্দোলন আরও বেগ পায়। এরপর সরকারের সঙ্গে সিজেপির কয়েক দফা বৈঠক হলেও দলটি শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ‘আপোষহীন’ দাবি হিসেবে তুলে ধরে। একই সঙ্গে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বা বরখাস্ত না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিল তারা।
সরকার আন্দোলনকারীদের কয়েকটি দাবি নীতিগতভাবে মেনে নেওয়ার ইঙ্গিত দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে এতদিন অনড় ছিল। শেষ পর্যন্ত আন্দোলন ও ক্রমবর্ধমান জনচাপের মুখে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান।

.png)

দুই সেনা নিহত হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক মাত্রায় অভিযান শুরু করেছে। আর এর আড়ালে ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালাচ্ছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা।
১৭ মিনিট আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনাই অর্থবহ হবে না বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর মাধ্যমে শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাড় না দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল দলটি।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ড্রোন প্রযুক্তির একটি প্রদর্শনী লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ১০০ জন। একই দিনে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় আরও অন্তত সাতজন নিহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
ফ্রান্স ও স্পেনে চলমান দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। দাবানলের তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২০ হাজারের বেশি স্থানীয় মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশেই সেনাবাহিনী মোতায়েন ক
৬ ঘণ্টা আগে