স্ট্রিম ডেস্ক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ অধিবেশনে তাঁর ভাষণে ফিলিস্তিনে চলমান গণহত্যার কথা তুলে ধরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন। আব্বাস বলেন, ‘আমি আজ আপনাদের সঙ্গে কথা বলছি প্রায় দুই বছরের পর, যখন আমাদের গাজা উপত্যকার মানুষ গণহত্যা, ধ্বংসযজ্ঞ, অনাহার ও স্থানচ্যুতির মুখোমুখি হয়েছে।’
তিনি তাঁর বক্তব্য দেন ভিডিওতে। কারণ ট্রাম্প প্রশাসন নিউইয়র্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাঁকে ও তাঁর প্রতিনিধিদলকে ভিসা দেয়নি।
আব্বাস আরও বলেন, ‘ফিলিস্তিন নিয়ে জাতিসংঘের ১,০০০-এর বেশি রেজুলেশন এসেছে, একটিও কার্যকর করা হয়নি।’ তিনি উল্লেখ করেন, ‘সত্তর লাখ ফিলিস্তিনি এখনও ১৯৪৮ সালের শুরু হওয়া স্থানচ্যুতির ট্র্যাজেডির মধ্যে বসবাস করছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জনগণ বছরের পর বছর দখল, হত্যাকাণ্ড, গ্রেপ্তার, বসতি স্থাপন, সম্পদ ও ভূমি দস্যুতা সহ্য করেছে। আর তা আজও চলছে—কোনও দমন বা জবাবদিহি ছাড়াই।’
আব্বাস অধিবেশনে বলেন, ‘সেটলাররা বাড়ি ও মাঠ জ্বালায়, গাছ উপড়ে ফেলে, নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিকদের উপর হামলা চালায়।… ইসরায়েলিরা দিনের আলোয় হত্যাকাণ্ড চালায়।’ তিনি জেরুজালেম, হেব্রন ও গাজা উপত্যকায় ইসলামিক ও খ্রিস্টান ধর্মীয় স্থানে হামলার কথাও তুলে ধরে বলেন যে, মসজিদ, চার্চ এবং কবরস্থান ধ্বংস করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
তিনি বলেন, ‘ইসরায়েলের কর্মকাণ্ড শুধুমাত্র আগ্রাসন নয়। এটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এই সব অপরাধ নথিভুক্ত ও পর্যবেক্ষণযোগ্য। ইতিহাসে এই সব ঘটনা মানবিক ট্র্যাজেডির সবচেয়ে ভয়াবহ অধ্যায় হিসেবে গণ্য হবে।’
আব্বাস বলেন, ‘এত কিছুর পরও আমরা ৭ অক্টোবর হামাসের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করি।’ তিনি বলেন, ‘ইসরায়েলি নাগরিকদের জিম্মি করার কাজ ফিলিস্তিনি জনগণকে প্রতিনিধিত্ব করে না। এটি তাদের স্বাধীনতার ন্যায্য সংগ্রামও নয়।’ তিনি বলেন, ‘গাজা উপত্যকা ফিলিস্তিনের একটি অঙ্গ। আমরা সেখানে শাসন ও নিরাপত্তার পুরো দায়িত্ব নিতে প্রস্তুত। সেখানে হামাসের কোনও ভূমিকা থাকবে না।’

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ few সেকেন্ড আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে