স্ট্রিম ডেস্ক

আফ্রিকার দেশ কেনিয়ার একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রাবাসে আগুনে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার রাতে দেশটির মধ্যাঞ্চলীয় শহর গিলগিলের উতুমিশি গার্লস স্কুলে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৮ মে) দেশটির শিক্ষামন্ত্রী জুলিয়াস ওগাম্বা জানান, দুর্ঘটনায় অন্তত ১৬ জন ছাত্রী নিহত এবং আরও ৭৯ জন গুরুতর আহত হয়েছে।
রাজধানী নাইরোবি থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত নাকুরু কাউন্টির এই স্কুলে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, তারা উদ্ধার অভিযান ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। সিটিজেন টেলিভিশন প্রচারিত ভিডিও ফুটেজে স্কুলের ভাঙা জানালার কাচ এবং ধোঁয়ায় কালচে দেয়াল দেখা গেছে।
পুলিশ কমান্ডার মাসুদ মউইনি জানান, অগ্নিকাণ্ডের সময় আতঙ্কে বনের দিকে চলে যাওয়া শিক্ষার্থীদের খুঁজতে ৫০ জন পুলিশ সদস্য পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। তিনি বলেন, ‘তীব্র আতঙ্ক, ভয় এবং উদ্বেগের কারণে গভীর রাতে অনেক শিক্ষার্থী হোস্টেল থেকে বেরিয়ে বাইরে চলে গিয়েছিল।’
কেনিয়ার স্কুলগুলোতে অগ্নিকাণ্ডের দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, কেবল ২০১৮ সালেই দেশটির পাবলিক মাধ্যমিক স্কুলগুলোতে ৬০-এর বেশি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড হয়েছে।
গবেষকদের মতে, কঠোর নিয়মকানুন, চরম শাসন এবং জরাজীর্ণ ও নিম্নমানের হোস্টেল ব্যবস্থার প্রতিবাদে শিক্ষার্থীরাই অনেক সময় ক্ষোভ থেকে এসব আগুন ধরিয়ে দেয়।
এর আগে ২০২৪ সালে পার্শ্ববর্তী ইয়েরি কাউন্টির একটি প্রাথমিক বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডে ২১ জন শিক্ষার্থী নিহত হয়েছিল। এছাড়া ২০১৭ সালে নাইরোবির একটি স্কুলে অগ্নিকাণ্ডে ১০ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
১ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
১ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে