হরমুজ প্রণালিতে ইরান কোনো ফি নেবে না, দাবি ট্রাম্পের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো ধরনের ফি নেবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি

বুধবার (২৪ জুন) সামাজিক মাধ্যম ট্রুথ-এ ট্রাম্প লিখেছেন, ভুয়া গণমাধ্যমে প্রকাশিত উদ্বেগজনক প্রতিবেদনগুলোর বিপরীতে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো টোল, বিমা ফি বা অন্য কোনো ধরনের ফি নেওয়া হবে না। যদি এই তথ্য মিথ্যা হয়, তাহলে আলোচনা অবিলম্বে শেষ হয়ে যাবে।

তিনি আরো লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনো অর্থ দেয়নি বা ইরানের সম্পদও মুক্ত করেনি। আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থের একটি অংশ আমরা মুক্ত করব। তা দিয়ে আমাদের কৃষক ও খামারিদের কাছ থেকে ভুট্টা, গম, সয়াবিন এবং অন্যান্য পণ্য কেনা হবে। ইরান খাদ্যের তীব্র সংকটে রয়েছে। আমরা এই খাদ্য শুধু যুক্তরাষ্ট্র থেকেই তাদের জন্য কিনব।

সুইজারল্যান্ডে গত সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনা শেষ করে ইরান। তখন ইরান জানায়, তাদের জব্দ সম্পদ মুক্ত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কেনার বিষয়টি অস্বীকার করা হয়।

ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা অনুযায়ী, ইরান ৬০ দিনের জন্য হরমুজ প্রাণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো ধরনের ফি নেবে না।

এই সময়ের পর ওমানের সঙ্গে একটি চুক্তির ভিত্তিতে নৌসেবা, নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার জন্য ফি আরোপের কথা বলছে ইরান।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ। কোনো দেশই একটি আন্তর্জাতিক জলপথে টোল বা ফি আরোপ করতে পারে না। এটি বিদ্যমান আন্তর্জাতিক আইনের অংশ।

তবে ইরান বলছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ নয় এবং এটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত