স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের পারমাণবিক বোমার রূপকার মনে করা হয় পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খানকে। সেই কাদির খানকে হত্যা করতে পারতো যুক্তরাষ্ট্র। কিন্তু সৌদি আরবের অনুরোধে তিনি বেঁচে যান।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন মার্কিন গোয়ন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা জন কিরিয়াকোউ। খবর এনডিটিভির।
আবদুল কাদির খানের ব্যাপারে কিরিয়াকোউ বলেন, আমরা যদি ইসরায়েলের ঢংয়ে আগাতাম তবে তাঁকে হত্যা করতে পারতাম। আমরা জানতাম তিনি কোথায় থাকতেন এবং কোথায় তিনি তাঁর দিন পার করতেন। কিন্তু তাঁর প্রতি সৌদি সরকারের সমর্থন ছিল।
তিনি বলেন, সৌদি আমাদের কাছে এসে বলে, ‘দয়া করে তাঁকে একা থাকতে দাও। আমরা আবদুল কাদির খানকে পছন্দ করি। আমরা কাদির খানের সঙ্গে কাজ করি। তাঁকে একা থাকতে দাও।’
এএনআইকে দেওয়া এই সাক্ষাৎকারে নানান বিষয় নিয়ে কথা বলেন জন কিরিয়াকোউ। তিনি জানান, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে হামলার পর আফগানিস্তানের তোরা বোরা পাহাড় থেকে আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন নারীর বেশ ধারণ করে পালিয়ে যান।
এছাড়া তিনি পাকিস্তান-ভারত সম্ভাব্য যুদ্ধ হলে কে জয়ী হবে তা নিয়েও কথা বলেন। প্রতিবেশী দুই দেশ পরমাণু শক্তিধর হওয়া সত্ত্বেও, প্রথাগত যুদ্ধে লিপ্ত হলে ভারতের সঙ্গে পাকিস্তান পারবেন না বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, কাদির খান ২০২১ সালের ১০ অক্টোবর ৮৫ বছর বয়সে মারা যান। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের পরমাণু বোমার অধিকারী হওয়ার পেছনে তাঁকে কৃতিত্ব দেওয়া হয়।
মার্কিন গোয়েন্দা সংস্থায় (সিআইএ) ১৫ বছর কাজ করেছেন কিরিয়াকোউ। যুক্তরাষ্ট্রের পক্ষে পাকিস্তানে চালানো সন্ত্রাসবিরোধী অভিযানের নেতৃত্বও দিয়েছিলেন তিনি। কিন্তু ২০০৭ সালে হঠাৎ কিরিয়াকোউ হঠাৎই তথ্য ফাঁসাকারীর (হুইসেলব্লোয়ার) ভূমিকায় অবতীর্ণ হন এবং এক টেলিভিশন সাক্ষাৎকারে সিআইএ’র ‘নির্যাতন কর্মসূচির’ নিয়ে কথা বলেন। এর জেরে তিনি ২৩ মাস জেলও খাটেন। পরে অবশ্য তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নেওয়া হয়। কিরিয়াকোউ জানান, এসব ব্যাপারে তাঁর কোনো অনুশোচনা নেই।

ওমান ও পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে টেকসই কাঠামোর লক্ষ্যে তিনি এই কূটনৈতিক সফর চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
১১ ঘণ্টা আগে
বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দেশটির কাটি গ্যারিসন শহরে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় তাঁর মৃত্যু হয়।
১৫ ঘণ্টা আগে
ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটের আল বারাকা প্যালেসে এই বৈঠক হয়। বৈঠক শেষে আরাগচি আবার পাকিস্তানে আসবেন বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকার টরেন্স শহরের বাসিন্দা বলে জানা গেছে।
১৮ ঘণ্টা আগে