স্ট্রিম ডেস্ক

ভেনেজুয়েলায় পরপর আঘাত হানা দুই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৩৫ জন নিহত এবং দেড় হাজারের বেশি আহত হয়েছে। ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে চাপাপড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমছে। উদ্ধারকর্মীরা তাই চালাচ্ছেন জোর তৎপরতা।
দেশটির রাজধানী কারাকাস এবং এর কাছাকাছি উপকূলীয় শহর লা গুয়াইরাতে ধসে পড়া ভবনের নিচ থেকে এখনও সাহায্যের জন্য চিৎকার শোনা যাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পের কয়েক সেকেন্ড পরই আরও শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের খুব কাছাকাছি হওয়ায় (২০.৩ কিলোমিটার ও ১০ কিলোমিটার) ক্ষয়ক্ষতির তীব্রতা অনেক বেশি ছিল।
বুধবার ভেনেজুয়েলায় জাতীয় ছুটি থাকায় সাধারণ কর্মদিবসের তুলনায় অনেক বেশি মানুষ নিজেদের ঘরে ছিলেন। এতে আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও অনেক হতে পারে। এ ছাড়া ভূমিকম্পে অনেকে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন। বাকিদের মধ্যে হাজারো মানুষের বাড়ি ও ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হওয়ায় খোলা রাস্তায় রাত কাটিয়েছেন।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভূমিকম্পের পরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বিশ্বের বিভিন্ন দেশটি সহানুভূতি জানানোর পাশাপাশি উদ্ধারকর্মী ও সরঞ্জাম পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ১৫০ মিলিয়ন ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, প্রায় ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধসে পড়েছে, যার বেশিরভাগই লা গুয়াইরাতে। ওই রাজ্যে একটি ১০তলা হোটেল ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ভিডিও বিবিসি যাচাই করে নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সেখানে অনেককে প্রিয়জনের খোঁজ করতে দেখা গেছে।

হুয়ান ওরতিজ নামে একজন মেডিকেল শিক্ষার্থী বিবিসিকে বলেন, তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর মারা গেছেন। আরেকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলে তাঁর পরিচিত আরও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন।
কারাকাসের এই শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, ‘আমি পুরোপুরি স্তব্ধ ও বিভ্রান্ত এবং কোনো সাহায্য করতে না পেরে চরম হতাশ।’
স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, রাজধানী কারাকাসেও বেশ কিছু ভবন ধসে পড়েছে। এ ছাড়া ট্রুজিলিও, ইয়ারাকুই, কারাবোবো, আরাগুয়া এবং মিরান্দা অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কারাকাসের অন্যতম বৃহৎ মেট্রোপলিটন এলাকা চাকায়োর মেয়র গুস্তাভো দুকে বৃহস্পতিবার একটি বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়িয়ে বলেন, সেখানে ১১ জন মারা গেছেন এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি জানান, তারা ধ্বংসস্তূপ পরিষ্কারের চেষ্টা করছেন যাতে যারা এখনও বেঁচে আছেন তাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেন। তিনি বলেন, ‘আমরা জীবিত যত মানুষকে সম্ভব উদ্ধারের চেষ্টা করছি।’

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে