স্ট্রিম ডেস্ক

ইরানের ‘অনুমোদিত করিডোর’ এড়িয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছে ওমানের তিনটি জাহাজ। যুক্তরাজ্যভিত্তিক শিপিং সাময়িকী লয়েডস লিস্ট জাহাজ চলাচল ট্র্যাকিংয়ের তথ্য পর্যবেক্ষণ করে এ খবর দিয়েছে।
লয়েডস লিস্ট বলছে, ইরানের করিডোর এড়িয়ে ওই তিনটি জাহাজ হরমুজ পার হচ্ছে বলে মনে হচ্ছে। লারাক দ্বীপের কাছে ইরান নির্ধারিত করিডোরের বাইরে দিয়ে চলছে জাহাজগুলো।
সংস্থাটি আরও জানিয়েছে, বহরে রয়েছে দুটি অয়েল সুপারট্যাংকার এবং একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ। জাহাজগুলো ‘অস্বাভাবিকভাবে ওমানের উপকূলের কাছ ঘেঁষে’ চলছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জাহাজগুলো সফলভাবে প্রণালি পার হতে পারলে এটি প্রায় তিন সপ্তাহের মধ্যে বড় ঘটনা হবে। কারণ জাহাজগুলো ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ না করেই (অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম—এআইএস) হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করছে।
প্রসঙ্গত, হামলা ও শনাক্তকরণ এড়াতে বেশিরভাগ জাহাজ এআইএস ব্যবস্থা বন্ধ রাখছে। ট্র্যাকার বন্ধ করে এভাবে জাহাজ চালানোকে বিশ্লেষকরা চোখ বুজে পথ চলা বলেন। অনেক জাহাজই এখন এই কৌশল অবলম্বন করছে। ওমান উপসাগরে ঢোকার সময় সেগুলো ম্যাপ থেকে মিলিয়ে গিয়ে কয়েক ঘণ্টা বা দিন পর অন্যত্র আবির্ভূত হচ্ছে। তবে ট্র্যাকার বন্ধ থাকলেও স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে এসব জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে