স্ট্রিম ডেস্ক

অবরুদ্ধ পরিস্থিতির মধ্যেই গতকাল সকাল থেকে একাধিক জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। এর মধ্যেই ইরান জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ যাতায়াতের জন্য দেশগুলোর কাছ থেকে ফি নেওয়া হবে।
জাহাজ ট্র্যাকিং ও সামুদ্রিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিনটি ট্যাংকার ও একটি কার্গো জাহাজ প্রণালিটি পার হয়েছে।
তবে সামগ্রিক জাহাজ চলাচল যুদ্ধপূর্ব সময়ের তুলনায় এখনও অনেক কম। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে অন্তত ১৬টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
মেরিন ট্র্যাফিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছে, হরমুজ প্রণালিতে ইরান একটি সুচিন্তিত কৌশল অনুসরণ করছে বলে মনে হচ্ছে। বাছাই করে চলাচলের অনুমতি দেওয়াকে কৌশলগত বার্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সিএনএন স্বাধীনভাবে এই জাহাজ চলাচলের তথ্য যাচাই করতে পারেনি। কারণ সিগন্যাল বিচ্ছিন্নতা এবং স্পুফিং — অর্থাৎ ট্র্যাকিং ব্যবস্থাকে বিভ্রান্ত করতে ভুয়া সংকেত পাঠানোর কারণে জাহাজ চলাচলের তথ্যে মাঝেমধ্যে গরমিল দেখা দেয়।
এদিকে, জলপথটি কার্যত বেশিরভাগ জাহাজের জন্য বন্ধ থাকলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই মঙ্গলবার বলেছেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য একগুচ্ছ ব্যবস্থা কার্যকর রয়েছে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই আগ্রাসনের সঙ্গে যেসব রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে নিরাপদে হরমুজ প্রণালি পার হতে পারবে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে