স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালির কাছে একটি কনটেইনার জাহাজে ইরানের গানবোট থেকে হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক সংস্থা মেরিটাইম ট্রাফিক অরগানাইজেশন (ইউকেএমটিও)। বুধবার (২২ এপ্রিল) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে সংস্থাটি। খবর সিএনএনের।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি গানবোট জাহাজটির কাছে এসে কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই গুলি চালায়। হামলায় জাহাজটির ব্রিজ অংশ ব্যাপক ক্ষতি হয়।
তবে নাবিকরা নিরাপদে রয়েছেন এবং হামলায় কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতি হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে জাহাজটি কোন দেশের কিংবা বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
এর আগে, গত শনিবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ভারতের পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানো হয়েছিল বলে দাবি করে ভারত।
গতকাল ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে চলমান নৌ-অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ট্রাম্পের এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালিতে কনটেইনার জাহাজে হামলার ঘটনা নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও উভয় পক্ষের সামরিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি এখন ‘নীরব উত্তেজনার’মধ্যে রয়েছে। যে কোনো সময় তা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে