স্ট্রিম ডেস্ক

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ১০ জন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজ্যের শক্তি জেলার সিংগিতারাই গ্রামে বেদান্ত লিমিটেডের কেন্দ্রে এই বিস্ফোরণ হয়।
পুলিশ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ হয়। বেশ কয়েকজন শ্রমিক কেন্দ্রে আটকা পড়েছেন বলে তারা ধারণা করছেন। খবর এনডিটিভির।
বিস্ফোরণের খবরে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।
বেদান্ত বিদ্যুৎকেন্দ্রের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের সিংগিতারাই প্ল্যান্টের একটি বয়লার ইউনিটে মঙ্গলবার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এই ইউনিট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করেন উপঠিকাদার এনজিএসএলের কর্মীরা। ক্ষতিগ্রস্ত সবার জন্য সর্বোত্তম চিকিৎসাসেবা ও সহায়তা তাদের এখনকার অগ্রাধিকার বলেও জানান তিনি।
মুখপাত্র আরও বলেন, ‘আহতদের আমরা সব ধরনের সহায়তা দিচ্ছি। মেডিকেল টিম স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়েছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য দুই লাখ রুপি সহায়তা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ছত্তিশগড়ের শক্তি জেলার বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনাটি দুঃখজনক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে। নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে দুই লাখ করে এককালীন অনুদান এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।’
রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক’ অভিহিত করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মুখ্যমন্ত্রী এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। বলেন, এই ঘটনায় যে দোষী প্রমাণিত হবে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে