তথ্যসূত্র:

যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫-দফার শান্তি প্রস্তাবকে ‘অবাস্তব ও অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। সোমবার (৩০ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া তালিকার ‘অধিকাংশ’ শর্ত মেনে নিতে রাজি হয়েছে। তবে বাঘায়ি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সরাসরি আলোচনা চলছে না এবং ওয়াশিংটনের বার্তাগুলো কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমেই আদান-প্রদান করা হচ্ছে।
সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত আঞ্চলিক দেশগুলোর চারপক্ষীয় বৈঠক নিয়ে বাঘায়ি জানান, ‘পাকিস্তানের বৈঠকে ইরান অংশগ্রহণ করেনি। পাকিস্তান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে বৈঠক করছে, তা তাদের নিজেদের তৈরি করা কাঠামো। ইরান এই কাঠামোর অংশ নয়।’
গতকাল ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর পাকিস্তান জানিয়েছিল, তারা আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন ও দ্রুত সমাধানের ব্যবস্থা করতে প্রস্তুত রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে আলোচনার খবর অস্বীকার করায় এই কূটনৈতিক প্রচেষ্টায় নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে