স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গুলি চালিয়েছেন এক ব্যক্তি। পরে সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে বন্দুকধারী নিহত হন।
শনিবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। খবর সিএনএনের।
সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানান, সন্ধ্যার দিকে এক ব্যক্তি হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরে একটি নিরাপত্তা চৌকির কাছে এসে কর্মকর্তাদের দিকে গুলি চালান। সিক্রেট সার্ভিস কর্মকর্তারা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, গোলাগুলির সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। তবে তিনি হামলাকারীর গুলিতে নাকি সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। হামলায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ঘটনাটি সম্পর্কে ট্রাম্পকে জানানো হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট তিনটি সূত্র সিএনএনকে জানিয়েছে, নিহত সন্দেহভাজনের নাম নাসির বেস্ট (২১)। এর আগেও তিনি একাধিকবার সিক্রেট সার্ভিসের মুখোমুখি হন।
২০২৫ সালের জুনে তিনি হোয়াইট হাউসের একটি প্রবেশপথ অবরোধ করেছিলেন। তখন নিজেকে ‘ঈশ্বর’ দাবি করার পর সিক্রেট সার্ভিস তাকে আটক করে ওয়াশিংটনের সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য পাঠায়।
পরের মাসে আবারও হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে এক বিচারক তাকে হোয়াইট হাউস এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেন।
তদন্তকারীরা আরও জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নাসির বেস্ট নিজেকে আসল ওসামা বিন লাদেন বলে দাবি করেছিলেন। তবে এর আগে তাকে কখনও সহিংস আচরণ করতে বা অস্ত্র বহন করতে দেখা যায়নি।
গত ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় গুলির ঘটনা ঘটে। তখন সেখানে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন। এক মাস পার না হতেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

.png)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
‘মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না।’ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর-মন্তরের আন্দোলন মঞ্চ থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
১৪ ঘণ্টা আগে