স্ট্রিম ডেস্ক

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী কারাকাসসহ দেশটির একাধিক রাজ্য।
কম্পনের তীব্রতায় রাজধানীর বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা–ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। এর কেন্দ্রস্থল ছিল ইয়ারাকুই রাজ্যের সান ফেলিপে এলাকায়। প্রথম ঝাঁকুনির রেশ না কাটতেই মাত্র ৩৯ সেকেন্ড পর আঘাত হানে দ্বিতীয়টি। এবারেরটি আরও শক্তিশালী–৭.৫ মাত্রার। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। গভীরতা ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এ কারণে এই আঘাতে ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জানিয়েছেন, ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ ট্রুজিলো, ইয়ারাকুই, কারাবোবো, আরাগুয়া, মিরান্ডা এবং লা গুয়াইরা রাজ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, কারাকাসের ধনী ও মধ্যবিত্ত অধ্যুষিত এলাকা ‘প্যালোস গ্র্যান্ডেস’ এবং ‘আলতামিরা’য় ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এসব এলাকায় একাধিক ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়েছে এবং সেখান থেকে আর্তনাদের আওয়াজ শোনা যাচ্ছে।
এখন পর্যন্ত সরকারিভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা না হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাদের ‘প্যাজার’ সিস্টেমের বিশ্লেষণ দিয়ে জানিয়েছে, এই ভূমিকম্পে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ৩০ শতাংশ।
কারাকাসের প্রবীণ বাসিন্দারা এবারের ঘটনাকে ১৯৬৭ সালের ভূমিকম্পের চেয়েও মারাত্মক বলে বর্ণনা করছেন। ১৯৬৭ সালে কারাকাসে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। কাকতালীয়ভাবে, সেবারও প্যালোস গ্র্যান্ডেস ও আলতামিরা এলাকা দুটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই বছরও বাসিন্দারা জোড়া কম্পন অনুভব করেছিলেন।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে