স্ট্রিম ডেস্ক

জেন-জি বিক্ষোভের জেরে গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। পরে গতকালই তিনি হেলিকপ্টারে করে রাজধানী ছাড়েন। কিন্তু নেপালিদের কাছে এখন বড় প্রশ্ন হলো কে পি শর্মা কোথায় আছেন? কারণ ব্যাপক সহিংস বিক্ষোভে পদত্যাগ করে হেলিকপ্টারে রাজধানী ছাড়ার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
প্রাথমিকভাবে বলা হয়েছিল, নিরাপত্তাজনিত কারণে অলিকে সেনাবাহিনীর হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে। তবে তারপর থেকে তিনি কোথায় আছেন সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
কিছু অসমর্থিত সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধমের খবরে বলা হয়েছে, চিকিৎসার জন্য অলি দুবাই গেছেন। আবার এই দাবিও করা হয়েছে, তিনি আত্মগোপনে চলে গেছেন। তবে সবচেয়ে বেশি ছড়ানো গুজব হলো—তিনি মিয়ানমারের রাজধানী নেপিডোতে আশ্রয় নিয়ে থাকতে পারেন। যদিও এটি গুজব হিসেবেই রয়েছে। নেপালের সেনাবাহিনী এই খবর নিশ্চিত করেনি।
এদিকে, অলির পদত্যাগের কয়েক ঘণ্টা আগে তাঁর ২৫ সদস্যদের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন। এদের মধ্যে ছিলেন যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বি সুব্বা গুরুং, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ পাউডেল ও যুব এবং ক্রীড়ামন্ত্রী তেজু লাল চৌধুরী। রাজধানী কাঠমান্ডু থেকেই তাদের পদত্যাগের খবর পাওয়া যায়।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে গত সোমবার (৮ সেপ্টেম্বর) জেন-জি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে দেশটির সংসদ ভবন, সিংহ দরবার কমপ্লেক্সে, সরকারি বিভিন্ন ভবন, সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ শীর্ষ রাজনীতিকের বাসভবন ও বিভিন্ন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে