স্ট্রিম ডেস্ক

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশগুলো বলেছে, ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতেই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে তারা এই পদক্ষেপ নিয়েছে।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) পৃথক পৃথক ঘোষণায় এই তিনটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। খবর বিবিসি ও আল-জাজিরার।
যুক্তরাজ্যের ঘোষণা
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ ঘোষণা করেন, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। পাশাপাশি দ্বি-রাষ্ট্র সমাধানের আশাকে পুনরুজ্জীবিত করছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
স্টারমার বলেন, এই স্বীকৃতি হামাসের জন্য কোনো পুরস্কার নয়। যুক্তরাজ্যের দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বানের অর্থ হলো হামাসের কোনো ভবিষ্যৎ থাকতে পারে না।
স্টারমার জোর দিয়ে বলেন, গাজার অসহনীয় ধ্বংসযজ্ঞ অবশ্যই বন্ধ করতে হবে।
কানাডার পদক্ষেপ
এ দিকে উত্তর আমেরিকার দেশ কানাডাও আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন-ইসরায়েল উভয়ের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি তৈরিতে আমাদের অংশীদারত্বের প্রস্তাব করছে।’
ঘোষণার কিছুক্ষণ আগে কানাডার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষ সহিংসতা ত্যাগ করেছে, ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যারা শান্তিপূর্ণ সহাবস্থান চায়, তাদের ক্ষমতায়ন করতে এবং হামাসকে কোণঠাসা করার জন্য আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি।’
অস্ট্রেলিয়ার স্বীকৃতি
কানাডার পরপরই অস্ট্রেলিয়া ‘স্বাধীন ও সার্বভৌম’ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক যৌথ বিবৃতিতে বলেন, ‘এই স্বীকৃতির মাধ্যমে অস্ট্রেলিয়া ফিলিস্তিনি জনগণের তাদের নিজস্ব রাষ্ট্রের জন্য দীর্ঘদিনের বৈধ আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দিচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, দ্বি-রাষ্ট্র সমাধানে নতুন গতি তৈরি করতে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ অস্ট্রেলিয়ার এই স্বীকৃতি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে