স্ট্রিম প্রতিবেদক

বিগত সরকারের আমলে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করার অমানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল মন্তব্য করে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আসামিদের ক্ষেত্রে বর্তমান প্রসিকিউশন সেই পথে হাঁটবে না। কোনও আসামির সত্যিকার অর্থে চিকিৎসার প্রয়োজন হলে মানবিক কারণে ট্রাইব্যুনালের কাছে তাঁর চিকিৎসার পক্ষেই মত দেবে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের উন্নত চিকিৎসার আবেদনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ কথা জানান।
সাবেক মন্ত্রীর চিকিৎসার আবেদনের প্রসঙ্গ ধরে বিগত সরকারের আচরণের সমালোচনা করে চিফ প্রসিকিউটর বলেন, ‘বিগত সরকারের সময় আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বারবার আবেদন করতাম। কিন্তু সেই আদেশ আমরা পেতাম না। তবে আমরা সেই অমানবিক কাজটা করতে চাই না।’
বিচার প্রক্রিয়া এবং মানবিক অধিকারের মধ্যে সীমারেখা টেনে মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা মনে করি, বিচার তার নিজস্ব গতিতে বিচারের মতো চলবে। কিন্তু মানুষ হিসেবে তিনি (আসামি) যদি অসুস্থ হন এবং তার চিকিৎসার প্রয়োজন হয়, সেটাও যথাযথভাবে তিনি নেবেন। এ বিষয়ে আমরাও ট্রাইব্যুনালকে বলব, কোনো আসামির যদি সত্যিকার অর্থে চিকিৎসা পাওয়ার সুযোগ থাকে এবং প্রয়োজন হয়, তিনি যেন চিকিৎসাটা পান।’
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আইনি প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা তুলে ধরে তিনি জানান, ‘কামরুল ইসলামের আইনজীবীরা সোমবার বিষয়টি মৌখিকভাবে ট্রাইব্যুনালের নজরে এনে দাবি করেছিলেন যে তিনি অসুস্থ। এরপর মঙ্গলবার উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে আসামিপক্ষ থেকে একটি লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘যেহেতু বিষয়টি আজ কার্য তালিকায় (কজ লিস্ট) ছিল না, তাই আগামীকাল এটি কার্য তালিকায় আসবে। তিনি কী রোগে আক্রান্ত, এ বিষয়গুলো নিশ্চয়ই তাদের দরখাস্তে উল্লেখ আছে। আমরা দরখাস্তটি পর্যালোচনা করে দেখব। যদি সত্যিকার অর্থেই তার চিকিৎসার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে মানবিক কারণে তিনি চিকিৎসা পেতেই পারেন।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে