পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ জুন ২০২৬, ২৩: ৫০
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন এ কমিটি দুইটি গঠন করা হয়।

কমিটি দুইটি গঠনের শুরুতে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

স্পিকার কমিটির দুইটির নাম সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ঘোষণার পর সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে পাস হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলামের প্রস্তাব করা পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। কমিটির অন্য সদস্যরা হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম, মহিলা আসন-৬-এর সংসদ সদস্য মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ।

অন্যদিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের প্রস্তাব করা কার্য উপদেষ্টা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি নিজে। এছাড়া এ কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও সংসদ নেতা তারেক রহমান, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও সংসদে বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমান, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ মো. নুরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য মো. নাহিদ ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নওশাদ জমির।

সম্পর্কিত