স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের ঔদ্ধত্য আচরণ, দুঃসাহস কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীরভাবে দেখছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা খুব শিগগির দৃশ্যমান হবে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদুল আজহা ঘিরে মহাসড়ক, পশুর হাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গল সলিমপুরের ঘটনা থেকে অনুমান করতে পারি– দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। দুর্বৃত্তায়নের একটা মহামারি ছিল। জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি। সেটি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’
‘জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান হয়েছে। অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে, দাগি আসামি গ্রেপ্তার হয়েছে’ যোগ করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেখানে আমরা পুলিশ ও র্যাবের জন্য একাডেমি, ক্রীড়া পুলিশের জন্য ক্রীড়া কমপ্লেক্সসহ, বিজিবি ও এপিবিএনের একাডেমি করব। চট্টগ্রাম জেলা কারাগার স্থানান্তর হওয়ার কথা আগে থেকেই। জায়গাটি একটি প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর হাব ট্রেনিং সেন্টার হয়ে উঠবে।’
এখনই পরিকল্পনা ফাঁস করতে চান না জানিয়ে তিনি বলেন, ‘জায়গাটায় সন্ত্রাসীদের যে আড্ডা ছিল, তা আবার তারা রাখতে পারে সে চেষ্টা করছে। তবে সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে, সেটি খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের অবয়ারণ্য যেখানেই থাকুক, সেগুলো নির্মূল করা হবে। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজি– এগুলোর কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের সাত দিন আগে এবং ঈদের সাত দিন পর পর্যন্ত নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। সেই হিসেবে জনবল বাড়ানো হয়েছে। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় যাত্রীরা সচেতন থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘পশুর হাটে জাল নোট ঠেকাতে অনেক মেশিন দেওয়া হয়েছে। ব্যাংকের পক্ষ থেকেও এ ধরনের মেশিন দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের শাখা এসব জায়গায় তৎপর আছে।’
তিনি বলেন, ‘অনুমোদিত পশুর হাটের বাইরে যাতে কোনো হাট বসতে না পারে, সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যদি কোথাও কোনো অনিয়ম দেখতে পান এবং আমাদের নজরে আনেন, তাহলে আমরা আরও সুষ্ঠুভাবে কাজ করতে পারব।’
সালাহউদ্দিন আহমদ জানান, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পৌরসভাসহ সবাইকে নির্দেশনা দেওয়া রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তের কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধান হয়। জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো কোনো ঘটনা ঘটেনি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে