স্ট্রিম সংবাদদাতা

পোষ্যকোটা পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অফিসার্স সমিতি। তবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জানিয়েছে, তাঁরা পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত রাখবে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের সামনে এ সিদ্ধান্তের কথা জানান অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘গতকাল আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন। সেখানে আমাদের দাবির বিষয়ে তাঁরা কয়েকদিন সময় চেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আজ আমরা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মিটিংয়ে বসি। সেখানে সর্বসম্মতিক্রমে প্রশাসনকে সাত দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বেলা ১টা থেকে আমরা শাটডাউন প্রত্যাহার করেছি।’
মোক্তার আরও বলেন, সাত কর্মদিবসের মধ্যে যদি প্রশাসন তাঁদের দাবি বাস্তবায়ন না করে, তাহলে তাঁরা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। তখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, সেটির দায়ভারও প্রশাসনকে নিতে হবে বলে তিনি জানান।
অন্যদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো আমাদের কর্মসূচি প্রত্যাহার করিনি। অফিসার্স সমিতি কী করল, সেটা আমরা দেখব না। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।’
উল্লেখ্য, পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষকদের লাঞ্ছনার বিচারের দাবিতে গত ২১ সেপ্টেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছিলেন। এতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছিল।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে