স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ছোটশিমুলতলায় পানের হাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) এ সংঘর্ষের সময় উভয়পক্ষই একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই এই হাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর আগেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সকালেও একই কারণে উভয়পক্ষ সংঘাতে জড়ায়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ছোটশিমুলতলা পানহাট সংলগ্ন পলাশবাড়ি-ঘোরাঘাট আঞ্চলিক মহাসড়কে অবস্থান পরস্পরের দিকে ইট-পাটকেল ছুড়ছে দুপক্ষ। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা। হাটের কয়েকটি পানের দোকানে ভাঙচুরও চালান তারা।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে বিএনপি বা জামায়াতের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।

.png)

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি মাদ্রাসায় ক্যালকুলেটর চুরির অপবাদে আহম্মদ শেখ (৭) নামের এক ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে থানায় মামলা করেন শিক্ষার্থীর দাদি। পরে অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।
২১ মিনিট আগে
কক্সবাজার সৈকতের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় ছিটকে অক্ষর সৌভিক রায় (৩১) নামের পর্যটক নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে দরিয়ানগর এলাকার সি-স্পোর্টস জোনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চলতি বছর দেশে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে জুলাই মাসে। বছরের অন্য মাসের তুলনায় জুলাইয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিমানবন্দরে অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণ পাচারের সময় থামিম আনসারি নামে এক ভারতীয়কে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগে