স্ট্রিম প্রতিবেদক

জনস্বাস্থ্য বিবেচনায় এবারের বাজেটেও বাড়ছে সিগারেটের দাম। চার স্তরে এই দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। অন্যদিকে প্রথমবারের মতো ভ্যাট বসছে নিকোটিন পাউচে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ৩টায় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত বাজেটে সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২, মধ্যম স্তর ৯২, উচ্চ স্তর ১৬০ এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে চার স্তরে সিগারেটের দাম হচ্ছে যথাক্রমে ৬০, ৮০, ১৪০ ও ১৮৫ টাকা।
অন্যদিকে, বাজেটে নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। পাউচে সম্পূরক শুল্ক ৪০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া হিটেড ট্যোবাকোর সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২১০ টাকা (প্রতি ১০ শলাকা)। সঙ্গে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক প্রস্তাব করা হয়েছে।
নিকোটিন পাউচ কি
নিকোটিন পাউচ বা নিকোটিনযুক্ত থলে একটি তামাকপণ্য। নিকোটিন গ্রহণের তামাকমুক্ত ও ধোঁয়াবিহীন এই বিকল্প দেশে কয়েক বছর ধরে প্রচলিত রয়েছে। এটি মূলত চুইংগামের মতো দেখতে। ব্যবহারকারীরা নিকোটিন পাউচ তাদের ঠোঁট ও মাড়ির মাঝখানে রেখে দেন। পাউচ থেকে নিকোটিন গলে শরীরে প্রবেশ করে। নির্দিষ্ট সময় পর নিকোটিন নিষ্কাশিত হয়ে গেলে পাউচটি ফেলে দেওয়া হয়।
সিএনএনের তথ্যমতে, ২০১৪ সালে প্রথম নিকোটিন পাউচ বাজারে আনে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড জিন।
এ ছাড়া বাজেটে অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধে পণ্যটির উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিংয়ে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।

.png)

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
২ ঘণ্টা আগে
টানা ১৫ দিন হামলার পর গত দুই রাতে ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলাও স্থগিত রেখেছে ইরান।
৩ ঘণ্টা আগে
ব্যাংকগুলোর শাখা বা সেবাকেন্দ্র স্থাপনে ভাড়ার চুক্তি হতে হবে কমপক্ষে ছয় বছর। চুক্তি চলাকালীন প্রথম তিন বছরের মধ্যে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। তিন বছর পর ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে, তা মূল ভাড়ার ১৫ শতাংশের বেশি হতে পারবে না। এ ছাড়া সার্ভিস চার্জ কোনোভাবেই মূল ভাড়ার ১০ শতাংশের বেশি হবে না।
৩ ঘণ্টা আগে
খাত সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জের অনেক শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রপ্তানি আদেশ বাতিল হবে। ঠিকমতো বেতন-ভাতা দিতে না পারলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
১৬ ঘণ্টা আগে