স্ট্রিম প্রতিবেদক

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে। একই দিন বিকেলে শপথ নেবেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। একই দিন একই স্থানে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।’
এবার সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। বৃহস্পতিবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন হয়। এতে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেছেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী। তিনি মামলার আসামি হয়ে বর্তমানে প্রকাশ্যে নেই।
তার সঙ্গে ডেপুটি স্পিকারের দায়িত্ব নেন শামসুল হক টুকু। তিনি মামলার আসামি হয়ে বর্তমানে কারাগারে আছেন। ফলে নতুন সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন, তা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। আইন অনুযায়ী তিন দিনের মধ্যে তাদের শপথ গ্রহণ হয়। সংসদ সদস্য হিসেবে এই তিন দিনের সময় আগামীকাল থেকে শুরু করে ১৭ তারিখের মধ্যে শপথ গ্রহণ হবে।’
শপথের পরের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা নির্বাচিত হবেন, তিনি রাষ্ট্রপতিকে জানাবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের নেতা।

নির্বাচন-পরবর্তী সংঘাত ও প্রাণহানির ঘটনায় পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেছে সদর দপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
৪০ মিনিট আগে
রাজশাহীতে মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহানগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ফাটাপাড়া এলাকায় বোমা বিস্ফোরণে আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে। তাঁদের একজন শুভর মা ফৌজিয়া খাতুন দাবি করেছেন, পিকনিকে বোমা হামলার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় সংস্থাটি এই অভিনন্দন জানায়। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিশ্ব সংস্থ
৩ ঘণ্টা আগে