স্ট্রিম সংবাদদাতা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সংঘর্ষে একজন নিহত হন। এর জেরে রাতে অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আরও অন্তত ২০টি বাড়ি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে নতুন মাদারীপুর এলাকায় সাবেক কাউন্সিলর আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ হাসান মুন্সীর লোকজন। এরপর সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত হাসান মুন্সী পক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালায় আলমগীরের পক্ষের লোকজন।
তারা আরও জানান, এ সময় ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেওয়া হয় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার, হাসান মুন্সীরসহ অন্তত ২০টি বাড়িতে। আরও অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করে আখতার হাওলাদারের সমর্থকেরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ইট ও গাছ ফেলে ঘটনাস্থলে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ায় বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এই ঘটনায় মাসুদ বেপারী নামে একজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুর সদরের নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদার পক্ষ ও হাসান মুন্সী পক্ষের বিরোধ দীর্ঘদিনের। বিএনপিপন্থী পক্ষ দুটি বেশ কয়েক বছর শান্ত থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মাথাচাড়া দিয়ে ওঠে। ২০২৫ সালের ২৩ মার্চ শ্রমিক দলের পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়; ঘটানো শত শত ককটেলের বিস্ফোরণ। এ সময় কুপিয়ে হত্যা করা হয় হাসান মুন্সীর ভাই সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সীকে। এরই জের ধরে মঙ্গলবার সকালে মনিরুজ্জামান আক্তার হাওলদারের সমর্থক আলমগীর হাওলাদারের বসতবাড়িতে হামলা চালায় হাসান মুন্সীর লোকজন।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৯ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২৭ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে