সরকারি চাল-আটা মজুত করে বিএনপি নেতা বহিষ্কার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চুয়াডাঙ্গা

বিএনপি নেতা সোহেল আহমেদ মালিক সুজন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওএমএসের চাল-আটা মজুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানার ঘটনায় তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, পাঁচ দিন আগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কারণ দর্শানোর নোটিশ দেন সুজনকে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব না দেওয়ায় তাঁকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সুজনের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত