স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম নগরে বিএনপির এক প্রার্থীর নির্বাচনী প্রচার সভায় গুলিতে নিহত হয়েছেন মো. সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গতকাল রাতে বায়েজিদের হাজিরপুল এলাকা থেকে হেলাল হোসেন ওরফে ‘মাছ হেলাল’ ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তবে মূল আসামি সাজ্জাদ আলী খানসহ অন্যদের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা রয়েছে বলে জানান তিনি। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।
নিহত সরোয়ারের বাবা আবদুল কাদের বৃহস্পতিবার রাতে বায়েজিদ থানায় মামলা করেন। তাতে বিদেশে থাকা ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী খান ও তাঁর সহযোগীসহ ২২ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, সাজ্জাদের নির্দেশেই পরিকল্পিতভাবে সরোয়ারকে হত্যা করা হয়েছে।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এটা বিএনপির বিষয় নয়। প্রার্থীর প্রচারণায় শত শত মানুষ ছিলেন। সরোয়ার সেখানে অংশ নিলেও এটি দুই সন্ত্রাসী গ্রুপের বিরোধের জের।”

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে