শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটি ঘিরে রাজধানী ও আশপাশের এলাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার পথগুলোতে মানুষের ঢল নেমেছে।
স্ট্রিম ডেস্ক

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটি ঘিরে রাজধানী ও আশপাশের এলাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার পথগুলোতে মানুষের ঢল নেমেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও যানবাহন ধীরগতিতে চলছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, “দুর্গাপূজার ছুটির চাপ ও বৈরী আবহাওয়ার কারণে সড়কে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহনের চাপ পড়েছে। সাধারণ দিনে আধাঘণ্টায় যাওয়া যায় এমন পথ এখন তিন-চার ঘণ্টায় অতিক্রম করতে হচ্ছে।”
পুলিশ জানায়, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও অতিরিক্ত যানবাহনের কারণে যানজট নিয়ন্ত্রণে সময় লাগছে। একাধিক টিম কাজ করছে এবং আশা করা হচ্ছে শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে।

.png)

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
গত ৫ আগস্ট উদ্বোধন হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে বিজ্ঞপ্তি দিয়েও এখনো নিয়োগ দেওয়া হয়নি কোনো কর্মকর্তা-কর্মচারী। ফলে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) আর অতিরিক্ত দায়িত্বে আসা লোক দিয়ে চলছে গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি।
৮ ঘণ্টা আগে
সর্বশেষ সিনেট অধিবেশন হয়েছে ১০ বছর আগে। এরপর সরকার পতনসহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে–বাইরে নানা পরিবর্তন ঘটে গেছে। গত বছরের শেষদিকে দীর্ঘ অচলায়তন ভেঙ্গে ছাত্র সংসদের নির্বাচনও হয়েছে। কিন্তু সিনেট অধিবেশন হয়নি, হওয়ার কোন লক্ষণও দেখছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৯ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
১০ ঘণ্টা আগে