সালেহ ফুয়াদ

বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তাঁর দলীয় মহাসচিব পদে আসছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে।
সূত্রের দাবি, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দল থেকে একাধিক নাম থাকলেও, শেষ পর্যন্ত মির্জা ফখরুলকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের অনানুষ্ঠানিক নির্দেশনা দিয়েছেন।
নির্বাচন কমিশন (ইসি) থেকে রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন। তবে এগুলো কাদের নামে জানা না গেলেও বিভিন্ন গণমাধ্যমে আসে– পরবর্তী রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তবে সন্ধ্যায় মির্জা ফখরুল স্ট্রিমকে বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই। দলের পক্ষে থেকেও আমাকে কিছু জানানো হয়নি।’
নাম প্রকাশ না করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুলের পরিবার ঘনিষ্ঠ এক নারী সদস্য স্ট্রিমকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে পরিবারের কাছে চূড়ান্ত কোনো তথ্য নেই। কারণ, এখানে দল ও রাজনীতির অনেকে বিষয় আছে, যা সবাইকে বলাও সম্ভব নয়।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন বিষয়ে অবগত বিএনপির দুই সিনিয়র নেতা স্ট্রিমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছেন। তিনি মির্জা ফখরুলকেই বেছে নিয়েছেন এবং সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নিতে বলেছেন। দুই নেতাই বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আনুষ্ঠানিক ঘোষণার আগেও পরিবর্তন আসা সম্ভব।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
সর্বশেষ বৈঠকে স্থায়ী কমিটির নেতারা রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায়, নিশ্চিতভাবে তাদের মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন।
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রত্যাহার করা যাবে ১৬ আগস্ট পর্যন্ত। আর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে।
ভারপ্রাপ্ত এবং পূর্ণাঙ্গ মিলে ২০১১ সাল থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব সামলাচ্ছেন মির্জা ফখরুল। তাঁকে ২০১১ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। এরপর ২০১৬ সালের পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান।
মির্জা ফখরুল বঙ্গভবনের নতুন বাসিন্দা হলে, বিএনপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ মহাসচিব পদ শূন্য হবে। এই পদে দীর্ঘদিন ধরেই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আসবেন বলে চাউর রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, জাতীয় কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রুহুল কবির রিজভী। এমনকি মির্জা ফখরুলের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও তাঁকে দেওয়া হতে পারে।
জানতে চাইলে রাতে রিজভী স্ট্রিমকে জানান, ভারপ্রাপ্ত মহাসচিব কিংবা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। ‘এখনো আমি এসব বিষয়ে কিছুই জানি না। দলের ভেতর থেকেও আমাকে কিছু বলা হয়নি’, যোগ করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পাওয়া শাপলা চত্বরের শহীদদের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রোববার (৯ আগস্ট) দুপুরে জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
ক্ষমতাসীন বিএনপির সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই। দলের পক্ষে থেকেও আমাকে কিছু জানানো হয়নি।’
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি পৌঁছে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাবুনগরীকে বুকে জড়িয়ে ধরে আন্তরিকতা প্রকাশ করেন তিনি।
৪ ঘণ্টা আগে