রাষ্ট্রপতি নির্বাচন
স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
দলের পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী একটি এবং জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিন রাখা হয়েছে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি ভোট হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। বিধি অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.png)

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসাসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করেন।
৪৩ মিনিট আগে
রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে একদিনে ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা করা হয়েছে ৩৫টি। রোববার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর সিহাব নামের এক কিশোরের মরদেহ শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকালের দিকে উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী সেতুর পাশের খেলার মাঠের শহীদ মিনারে মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে তিনি মাতারবাড়ীতে পৌঁছান। এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী।
৩ ঘণ্টা আগে