স্ট্রিম প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন ভারতের হাইকমিশনার। ওই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ব্রিফ করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে।
গত সপ্তাহে দিল্লিতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হলো।
এর আগে রোববার বিকেলে রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘জনগণের নেতা’ হিসেবে অভিহিত করেন।
দুই নেতার বৈঠক হলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ অনেকবার শুনেছি। তিনি জনগণের নেতা, আমাদের প্রধানমন্ত্রী মোদিও তা-ই। আমি বিশ্বাস করি, যখন দুই নেতা বৈঠক করবেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এ বিষয়ে আমি পূর্ণ আত্মবিশ্বাসী।’

.png)

অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী নিয়ামত উল্লাহর ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষের সময় নিয়ামত গুরুতর আহত হন।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ডের শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছে ছাত্রদল নেতাকর্মী ও ছাত্রজনতা। রোববার ইউএনওকে অবরুদ্ধ করে রাখেন তারা।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দুই নেতার বাড়িতে হামলা ও লুটের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় প্রয়াত প্রতিমন্ত্রী আবদুল কুদ্দুস এবং শনিবার (৮ আগস্ট) রাতে কারাবন্দি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতে হামলা-লুট হয়।
৩ ঘণ্টা আগে