স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫টি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের ২টি আসনে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এ ছাড়া ফরিদপুরের ৪টি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের ৩টি আসনে ৮ প্লাটুনসহ মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বিজিবির ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লে. কর্নেল তৈমুর হাসান খাঁন জানান, তল্লাশি কার্যক্রমের জন্য বিজিবির বিশেষায়িত ‘কে-৯’ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। সদস্যরা মোট ১২টি বেস ক্যাম্পে থেকে দায়িত্ব পালন করবেন। অর্পিত দায়িত্ব পালনে তিনি সব রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির মূল লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার সুরক্ষায় নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা। কেউ যেন জাল ভোট বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখা হবে। বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন পুরো সময় তাঁরা স্বতন্ত্র বা যৌথভাবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
তৈমুর হাসান খাঁন বলেন, ‘নির্বাচনকালীন দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে মানা হচ্ছে। আমরা সব দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রস্তুত।’ তিনি আরও জানান, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে এবং নিয়মিত টহল দিচ্ছে।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম, হেলিকপ্টার ও কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রয়েছে। তাঁরা মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম। এ ছাড়া নির্বাচনে বিজিবি বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর ও এপিসিসহ অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচনী এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ভোটের দিন বিজিবি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করবে। নাশকতামূলক বা অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমনের কথা জানিয়েছে বাহিনীটি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে