স্ট্রিম সংবাদদাতা

জুলাই সনদ বাস্তবায়নে অনীহা ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সাত জামায়াতপন্থী আইনজীবী পদত্যাগ করেছেন। তাঁরা আদালতের অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সহকারী গভর্নমেন্ট প্লিডারের (জিপি) দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তাঁরা জেলা ও দায়রা জজ ও পাবলিক প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং এর অনুলিপি জেলা প্রশাসককে প্রদান করেন। পদত্যাগকারী আইনজীবীরা জামায়াতের আইনবিষয়ক সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নেতা এবং নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিয়েছিলেন।
পদত্যাগ করা আইনজীবীরা হলেন—নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারোয়ার; সহকারী গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া ও অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান; এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তার হোসেন ও অ্যাডভোকেট মাসুদুর রহমান।
পদত্যাগপত্রে তাঁরা বর্তমান বিএনপি সরকারের 'জুলাই সনদের বিরুদ্ধে সিদ্ধান্ত' এবং সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করেছেন। তাঁরা জানান, জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে বিচার বিভাগের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতায় তাঁরা উদ্বিগ্ন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করার ফলে বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকার ও সরকারি দলের প্রভাব ২০২৪ সালের জুলাই-পূর্ববর্তী অবস্থায় ফিরে গেছে। এটি বিচারব্যবস্থার স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন তাঁরা।
এ বিষয়ে পদত্যাগকারী সহকারী পাবলিক প্রসিকিউটর আক্তার হোসেন মুঠোফোনে বলেন, ‘বিএনপি সরকারের জুলাই সনদ বাস্তবায়নে অনীহা ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করাসহ কয়েকটি কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে