স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামী ৮ এপ্রিল (বুধবার) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ১১তম সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় তফসিল ঘোষণার ১ মাস ৪ দিন পর ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
কমিশন সভা শেষে ইসি সচিব বলেন, ‘আজকের সভায় মোট পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জোটের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘জোটগতভাবে নির্বাচন করছেন ছয়জন স্বতন্ত্র প্রার্থী। যারা একজোট হয়েছেন। এছাড়া বিএনপির সঙ্গে তিন রাজনৈতিক দলের জোট হয়েছে। এরা হলো, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ ও আন্দালিব রহমান পার্থর বিজেপি। আর জামায়াতের সঙ্গে আছে এনসিপি এবং খেলাফত আন্দোলন। এছাড়া রুমিন ফারহানা জোটে যাবেন না বলে জানিয়েছেন। এর ফলে বিএনপির জোট ৩৬টা আসন, জামায়াত জোট ১৩টা আসন ও স্বতন্ত্র জোট একটি আসন পাবে।’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত থাকে। এছাড়া বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হবে। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতায় থাকায় ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
সংসদে বিএনপির ২০৮ জন, জামায়াতের ৬৮ জন, এনসিপির ছয়জন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন প্রতিনিধি আছে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ একটি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস পেয়েছেন একটি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।
আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
৩০ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
২ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে