স্ট্রিম প্রতিবেদক

১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) র্যাব সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবেদনশীল স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। কোনো নিষিদ্ধ সংগঠন বা অপশক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রতিটি ব্যাটালিয়নকে এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ সড়কে সাদাপোশাকে গোয়েন্দা দল মোতায়েন ও সাইবার পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে। সন্দেহজনক বস্তু শনাক্তে বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে। প্রয়োজনে এসএসএফ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে।
যেকোনো সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে র্যাব।

.png)

মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার জন্য শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পাচ্ছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল। আগামীকাল শুক্রবার সকালে পুলিশ পাহারায় তিনি জানাজায় অংশ নেবেন।
৩৫ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও ছড়িয়ে দিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক ও ইউরোপীয় গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে