স্ট্রিম প্রতিবেদক

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের ঘণ্টাভিত্তিক উৎপাদনবিবরণী অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ৩টায় দেশের বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৮৩৮ মেগাওয়াট। সরবরাহ করা হয়েছে ১৪ হাজার ৪৬১ মেগাওয়াট। অর্থাৎ লোডশেডিং হয়েছে ৩৭৭ মেগাওয়াট। এর আগে বুধবার একই সময়ে লোডশেডিং ছিল ৩ হাজার ৩৮২ মেগাওয়াট।
বৃহস্পতিবার দুপুর ৩টায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বেড়ে ৫ হাজার ২১৭ মেগাওয়াটে উন্নীত হয়েছে, বুধবার একই সময়ে যা ছিল ৪ হাজার ২৩৬ মেগাওয়াট। মঙ্গলবার দুপুর ৩টায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ৯৮৪ মেগাওয়াট।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী বুধবার দুপুর থেকে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে। আমরা বর্তমানে ৯৬০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত ব্যবহার করছি।’
গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) অগ্নিকাণ্ডজনিত কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এরপর থেকে দেশে গ্যাস সংকট প্রকট হয়। ব্যাহত হয় বিদ্যুৎ উৎপাদনও।
দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা প্রায় ১১ হাজার মেগাওয়াট। স্বাভাবিক সময়ে এসব কেন্দ্রে পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তবে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির পর সেই উৎপাদন কমে তিন হাজার মেগাওয়াটের ঘরে নেমে আসে। এতে দেশে লোডশেডিং ব্যাপক আকার ধারণ করে।
পিডিবি সূত্র বলছে, এলএনজি টার্মিনালে ত্রুটির পর থেকে দৈনিক ৬৫০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হয়েছে। এতে বেশ কয়েকটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের বাইরে চলে যায়। এতে লোডশেডিং বেড়ে সাড়ে তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়।
বৃহস্পতিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদও বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোর কথা বলেছেন। অবশ্য লোডশেডিং পরিস্থিতির উন্নতির জন্য ভাসমান টার্মিনাল মেরামত সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথাও বলেন তিনি।
পেট্রোবাংলা সূত্র বলছে, গ্যাসের সার্বিক সরবরাহ না বাড়লেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন খাতে সরবরাহ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে শিল্পকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনের জন্য গ্যাস সরবরাহ কমানো হয়েছে।
পেট্রোবাংলার ঊর্ধ্বতন এক কর্মকর্তা স্ট্রিমকে বলেন, ‘সার্বিকভাবে আমাদের গ্যাসের সরবরাহ বাড়েনি। তাই এটি খুব স্বাভাবিক যে একটি খাতে সরবরাহ বাড়াতে গেলে অন্য খাতে কমবে।’

.png)

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
২ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে
মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার জন্য শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পাচ্ছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল। আগামীকাল শুক্রবার সকালে পুলিশ পাহারায় তিনি জানাজায় অংশ নেবেন।
৩ ঘণ্টা আগে