স্ট্রিম সংবাদদাতা

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন। এ সময় তাদের মিষ্টি বিতরণ ও পরস্পরকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
আজ দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
স্থানীয়রা বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু দলীয় নেতা নন, আপাদমস্তক রাজনীতিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ-তিতিক্ষার মধ্যদিয়ে উঠে আসা একজন বর্ষীয়ান নেতা। রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দেওয়ায় বিএনপির স্থায়ী কমিটি এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
শহরের কালিবাড়ি এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় আমরা উচ্ছ্বসিত। তাঁর মতো ত্যাগী একজন নেতা যোগ্য স্থানে যাচ্ছেন— এটি সত্যিই আনন্দের খবর।
গড়েয়া ডিগ্রি কলেজের শিক্ষক নাজমুল হক বলেন, ‘আমাদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনের পথে। ফলাফলের জন্য অপেক্ষা করলেও তিনিই হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। ঠাকুরগাঁও জেলার একজন সন্তানকে দেশের সর্বোচ্চ পদে দেখতে পারাকে বিশেষ অর্জন ও গর্বের বিষয় বলে আমি মনে করি।’
ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমানুষের নেতা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি বিএনপির মহাসচিব হয়েছেন। এবার দেশের রাষ্ট্রপতি পদে তাঁকে দল থেকে মনোনয়ন দিয়ে তাঁর ত্যাগ ও পরিশ্রমের সেরা মূল্যায়ন করা হচ্ছে।
জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক নূরে শাহাদাত স্বজন বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি খুব কাছ থেকে দেখেছি। তিনি এমন একজন মানুষ, সব স্তরের সব মানুষের প্রিয় ব্যক্তিত্ব। আমি বিশ্বাস করি, এখন দেশে রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তিনি সব চেয়ে যোগ্য ব্যক্তি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন বলেন, ‘ঠাকুরগাঁওয়ের রাজনীতি থেকে মির্জা ফখরুলের উত্থান, দীর্ঘদিনের ত্যাগের পর তিনি প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন। এ জন্য ঠাকুরগাঁওবাসীসহ দেশবাসীও অনেক খুশি। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন সম্পর্কে জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় আছেন। পেশাজীবনে ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। ১৯৮৬ সালে শিক্ষকতা থেকে অব্যাহতি নিয়ে সক্রিয় রাজনীতিতে আত্মনিয়োগ করেন মির্জা ফখরুল। গত ১৫ বছর যাবৎ তিনি দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ সরকারের সময় ছয়বার কারাগারে যেতে হয় তাঁকে।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে এমপি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

.png)

লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
৩৭ মিনিট আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১ ঘণ্টা আগে
মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার জন্য শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পাচ্ছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল। আগামীকাল শুক্রবার সকালে পুলিশ পাহারায় তিনি জানাজায় অংশ নেবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে