স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর কামরান দাংগালও এ সময় উপস্থিত ছিলেন।
পাকিস্তান হাইকমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে ইমরান হায়দার বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়ার প্রশংসা করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করে দেশটির শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক পরিদর্শন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
পাকিস্তানের হাইকমিশনার জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান। এর মধ্যে ইতিমধ্যে ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে গেছেন। পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী ও জ্ঞানবিনিময় বাড়ানোর উদ্যোগ চলমান রয়েছে। ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ প্রকল্পকে আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্কের চমৎকার ভিত্তি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে, যা কার্যকর উদ্যোগের মাধ্যমে আরও সম্প্রসারণ করা সম্ভব।
সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে একটি সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাব দেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় তিনি শিক্ষা, যোগাযোগ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
আলোচনার একপর্যায়ে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, পাকিস্তানের এই উদ্যোগ আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ সহায়ক হয়েছে।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলে দেওয়া সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ দেওয়া) করার দাবি জানিয়েছেন গাজীপুর-৫ আসনের বিএনপির সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
৩ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কর্মউপযোগিতা ও সক্ষমতা বাড়াতে বিশেষ ই-নিলামের উদ্যোগ নিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলে আখ্যা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
৪ ঘণ্টা আগে