স্ট্রিম সংবাদদাতা

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) আনুমানিক বেলা আড়াইটার দিকে সদরের পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারীবাড়ি জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মধ্য ইচুলী গ্রামের ফারদিন রহমান (১৯), মো. সাকিব (১৭), মো. সাইফ পাটোয়ারী (২১), রিফাত তালুকদার (২০), মধ্য তরপুরচন্ডী গ্রামের মিজানুর রহমান (২৫), ওয়ারলেস মুন্সী বাড়ির ফাহিম মাঝি (১৮), দক্ষিণ গুনরাজদীর মো. শাওন (১৬), হাইমচর উপজেলার নয়ানী পাটোয়ারী বাড়ির মো. জিহান (১৫) এবং মধ্য ইচুলী শেখ বাড়ির মনজুর মাঝি (৫৮)।
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের কার্যক্রম চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আটকদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় বয়স ও সংশ্লিষ্টতার বিষয়টি বিশেষভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শাহরাস্তিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ আগস্ট ঘিরে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান ও কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দেবিপুর গ্রামের মেহেরাজ হোসেন অপু (২২), বানিয়াচৌ গ্রামের শুভ আহমেদ (২৩), পাথৈর গ্রামের মহিন উদ্দিন (৩০) এবং নাইনগর গ্রামের মো. সাব্বির হোসেন (২১)।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১ ঘণ্টা আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
২ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে