হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৭
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু। স্ট্রিম গ্রাফিক
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু। স্ট্রিম গ্রাফিক

হাম ও রোগটির উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৪৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮৯১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ১০০ শিশু। মোট মারা গেছে ৯৯১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ শিশুর। গত ১৫ মার্চ থেকে দেশে ১৯ হাজার ৬৪১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত