
গত জুন শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকায়। তিন মাসের ব্যবধানে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা বাড়ায় ব্যাংক খাতের ৩২ দশমিক ৭৮ শতাংশ ঋণই এখন খেলাপি।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশের ব্যাংকের এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, মার্চ-জুন এই তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। অর্থাৎ ১০০ টাকার ঋণের মধ্যে ৩২ টাকা ৭৮ পয়সা খেলাপি হয়ে পড়েছে। এসব টাকা অর্থনীতিতে কোনো ভূমিকা রাখছে না, বিপরীতে আমানতকারীদের টাকা ঝুঁকিতে পড়ে গেছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক খাতের দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম, জালিয়াতি ও বেনামি ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসছে। আর এতেই খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।
তিন মাসে বাড়ল ১৭ হাজার কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত মার্চ প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। জুন প্রান্তিক শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকায়।
এর আগে গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) খেলাপি ঋণ একলাফে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছিল। এরপরের তিন মাসেও ঋণ খেলাপির সেই ধারা অব্যাহত থাকে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সামান্য কম দেখা গেলেও পরবর্তী দুই প্রান্তিকজুড়ে কেবলই খেলাপি ঋণের বোঝা বেড়েছে।
ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের মেয়াদে ব্যাংক খাতে যে অনিয়ম, দুর্নীতি ও দখল করে লুটপাট করা হয়েছিল, তার চিত্র ফুটে উঠেছে খেলাপি ঋণের ক্ষেত্রে। ওই সময়ে ব্যাংকগুলো থেকে বের করা টাকা ফেরত আসেনি। আবার দলটির সমর্থিত অনেক ব্যবসায়ী ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এর ফলে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে।
.png)

কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণে নবম পে-স্কেল অনুমোদন করেছে সরকার। এতে বেতন বেড়েছে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তবে লাখ কোটি টাকা বাড়তি ব্যয়ের এই বোঝা আগে থেকেই চাপে থাকা অর্থনীতি সামাল দিতে পারবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে-স্কেলের সুবিধা প
৪ ঘণ্টা আগে
১ হাজার কোটি টাকার বেশি অঙ্কের খেলাপিরা ঋণ পুনঃতফসিল বা নবায়নের জন্য সর্বোচ্চ ১৫ বছর সময় পাবেন। এর মধ্যে দুই বছরের গ্রেস পিরিয়ডের সুযোগ থাকছে, যে সময়ে ঋণ পরিশোধে বিরতির সুবিধা পাওয়া যাবে। সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশে ব্যাংকনোট ছাপানোর খরচ কিছু ক্ষেত্রে ২০০ শতাংশ ছাড়িয়ে গেছে। ডলারের মূল্য বৃদ্ধি খরচের ক্ষেত্রে বড় প্রভাব রেখেছে। এ ছাড়া, সময়মতো পরিকল্পনা না করা, জরুরি প্রয়োজনে আকাশপথে কাঁচামাল আমদানি ও একক ঠিকাদারের কারণেও টাকা ছাপানোর খরচ বেড়ে গেছে।
৩১ আগস্ট ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যক্তি শ্রেণীর হিসাবধারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের আমানতের মূল অর্থ তুলতে পারবেন। এককালীন নগদায়নের মাধ্যমে সম্পূর্ণ মূল অর্থ উত্তোলনের সুযোগ পাবেন তারা। তবে এক্ষেত্রে আমানতের বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না।
৩১ আগস্ট ২০২৬