-ab4e20.jpeg)
রাজধানীর অদূরে সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় দুই শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মাদ্রাসাটির দুই শিক্ষক জাবের হোসেন (২১) ও কামরুল ইসলাম (২৬)। বাকি তিনজন কিশোর। ১৫, ১৩ ও ১২ বছরের ওই তিন কিশোর মাদ্রাসাটির শিক্ষার্থী।
ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকারের অভিযোগে সম্প্রতি শিশুটির বাবা আদালতে অভিযোগ দেন। পরে ২৬ আগস্ট আদালতের নির্দেশে সাভার মডেল থানা মামলা নেয়। এতে সাভারের পূর্ব শাহবাগ এলাকার মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের বিরুদ্ধে সরাসরি বলাৎকারের অভিযোগ আনা হয়। এ ছাড়া অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে আরও চারজনকে আসামি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সাভার ও আশুলিয়া থানা এবং গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে ভোলা, বরিশাল, সিরাজগঞ্জ, গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
রাকিবুল হাসান ঈশান জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুই শিক্ষককে কারাগারে এবং শিক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযানও চলছে।
.png)
-e159d8.jpeg)
কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর আব্দুর রহমান শামীমের মরদেহ স্থানীয় কবরস্থান থেকে তুলে তাঁর দরবার প্রাঙ্গণে নতুন করে দাফন করা হয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা।
২১ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিম
৩৬ মিনিট আগে
হাম ও রোগটির উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৪৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে-d5fdaa-256x144.webp)
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়াবাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার নবজাতকসহ স্বামী-স্ত্রীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নাজমা আক্তারের বড় বোন শাপলা আক্তার ঘটনাস্থলে এসে তাঁদের পরিচয় নিশ্চিত করেন। নিহতরা হলেন– দিনাজপুরের নবাবগঞ্জের পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন (৪০), তাঁর স্ত্রী বড় মাগুড়া পাকপাড়ার নাজম
২ ঘণ্টা আগে-d5fdaa-256x144.webp)