
রেলপথে অতিরিক্ত চাপ ও পরিবহনে বিধি-নিষেধের কারণে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্রে প্রয়োজনের তুলনায় কম কয়লা পৌঁছাচ্ছে। সে কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমাতে হয়েছে বলে জানিয়েছে ভারতের আদানি পাওয়ার।
বুধবার (২ সেপ্টেম্বর) কম বিদ্যুৎ সরবরাহের কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার।
বিবৃতিতে বলা হয়, সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন সমন্বয় করতে হচ্ছে। দিনের অপেক্ষাকৃত কম চাহিদার সময়ে সরবরাহ কমিয়ে সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় রেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানিয়েছে আদানি পাওয়ার। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা করছে তারা।
শুধু আদানি পাওয়ারের গড্ডা কেন্দ্র নয়, অতিবৃষ্টির কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও কম কয়লা মজুতের সমস্যায় পড়েছে। সেপ্টেম্বর মাসে ভারতের বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ফলে কয়লা পরিবহনের পরিস্থিতিও অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হওয়ার আশা করছে আদানি পাওয়ার।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়লা সরবরাহ স্বাভাবিক হলে গড্ডা কেন্দ্রের উৎপাদন ও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক পর্যায়ে ফিরবে।
চুক্তি অনুযায়ী গড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশ ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। তবে সাম্প্রতিক সময়ে দিনে প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে বুধবার জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এর পরপরই আদানি পাওয়ারের পক্ষ থেকে কম সরবরাহের কারণ হিসেবে কয়লা পরিবহন সংকটের বিষয়টি জানানো হলো।
.png)

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
১ ঘণ্টা আগে
পরিবহন শ্রমিকদের নিরাপত্তা ও বাস ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিক ইউনিয়নের নেতারা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
১ ঘণ্টা আগে
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌসুলির একটি মন্তব্যের জেরে ফের আলোচনায় এসেছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড। যদিও তদন্তকারী সংস্থা পিবিআই সংবেদনশীল মামলা হিসেবে আলোচনায় আসা 'সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্পর্কে কিছু বলতে অপারগতা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
‘ঘুষ.সাইট’ (ghush.site) নামে একটি ওয়েবসাইট খুলে দেশব্যাপী আলোড়ন তুলেছেন ১৭ বছরের তরুণ শাহেদ শরীফ আহমেদ। সরকারি সেবা নিতে গিয়ে কোথায় কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে, সেই অভিজ্ঞতা জানানোর সুযোগ তৈরি হয়েছে এই ওয়েবসাইটে।
৩ ঘণ্টা আগে