স্ট্রিম প্রতিবেদক

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনটি পেশ করেন সংস্থার সহকারী পরিচালক বিষাণ ঘোষ।
আবেদনে উল্লেখ করা হয়, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সলিম উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা বর্তমানে অনুসন্ধানাধীন।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, অভিযোগের অনুসন্ধান চলাকালে সলিম উল্লাহ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও তদন্ত কাজ ব্যাহত হতে পারে। তাই তদন্তের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।
উল্লেখ্য, বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা মো. সলিমুল্লাহ গত বছরের মার্চ মাসে প্রেষণে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ভূমি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এই কর্মকর্তা ১৯৯৫ সালে কর্মজীবন শুরু করেন। মাঠ প্রশাসনে তিনি গাজীপুর ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জনপ্রশাসন ও স্থানীয় সরকার বিভাগেও বিভিন্ন মেয়াদে কর্মরত ছিলেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে